Indian Visa for Medical and Travel to Benglore
আজকের ভ্রমণ কাহিনীতে আমি আমার ব্যাক্তি গত মেডিকেল ভিসা এবং কিভাবে আমি বেঙ্গলের গেলাম এবং আমার সকল খুটি নাটি খরচ বর্ননা করার চেষ্টা করব। তাহলে শুরু করি ; ছোট্ট একটি শহর মেহেরপুর এখানেই আমার বড় হওয়, বুদ্ধি হওয়া থেকে দেখি আমার বাবার ডাইবেটিক আছে, তাই এটা আমার কাছে তেমন কিছু না বলেই মনে হত। কিন্তু এখন মানে আবার বয়স এখন ৭০ এর কাছে। আমার বাবার চোখের আলো দিনে দিনে কমতে শুরু করেছে। বাংলাদেশের অনেক বড় হাসপাতাল এ যেয়ে দেখান হল, অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করলেন, এতে খারাপ এর চাইতে ভালো কিছু হল না। উল্টা বাবার চোখে যা দেখতেন তার চাইতে আরও বেশি কমে গেল। এক ডাক্তার বললেন চাচা আর কিছুই করার নায়। আপনার বাম চোখে শেষ এখন ডান দিকের টা দেখেন বাঁচানো যায় কিনা। এই কথা যানার পর আমার বাবা বাসায় এসে অনেক কান্না করছেন, বিকেলের দিকে অন্য এক হাসপাতাল এ যেয়ে শেষ বারের মত কথা বললাম এখন কিছু কি করা যাবে না। উনি বললেন যে ডান চোখ টা দেখা যাইতে পারে। এসব শুনে বাবাকে বললাম আব্বু বাসায় যেয়ে প্রস্তুতি নাও আল্লাহ চাইলে হবে কিন্তু আমরা চাই টাকা ইন্ডিয়া তে দিয়ে আসি । বাবা কিছু বললেন না, শুধুই কান্না করলেন বললেন আমার আর ...